Deshiboi’s Blog

Just another WordPress.com weblog

¤ খুলে যাচ্ছে থ্রিজি আইফোনের ‘লক’!

‘কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না; তা হবে না’! এমন ব্রত নিয়েই কার্যক্রম শুরু করেছিলো ‘আইফোন ডেভ টিম’। আর এই ব্রত’র মূল লক্ষ্য থ্রিজি আইফোনের ‘লক’ খোলা। এবং সবার ব্যবহারের জন্য তা উপযোগী করে তোলা। নতুন বছর (নিউ ইয়ার) শুরুর আগেই থ্রিজি আইফোনের লক খুলে যাবে, বিষয়টি নিশ্চিত করেছে আইফোন ডেভ টিম। সূত্র: টেলিগ্রাফ।

কিছু সফটওয়ার পরিবর্তন করে অন্যান্য সব নেটওয়ার্কে আইফোন ব্যবহার করার পথ পাওয়া গেছে বলে ডেভ টিম জানায়। তাদের ভাষ্য মতে, ‘কোড ইওলো স্নো’ নামক হেকিং সফল হবার ফলে আইফোন ইউজারেরা অন্যান্য সব জিএসএম নেটওয়ার্কের সিম ব্যবহার করতে এবং সেগুলোর দারুন সব সুবিধাগুলো ভোগ করতে পারবে।

ডেভ টিম আরও জানায়, তাদের এ সফটওয়ারটি নিউইয়ার ইভ(৩১শে ডিসে;) থেকে ডাউনলোড করা যাবে। তারা তাদের ‘হেকিং’-টি সফটওয়ার আকারে ছাড়ার চিন্তাভাবনা করছে, যা প্রায় সবাই ব্যবহার করতে পারবে।

আইফোন আনলক করার আরেক উপায় হল চলতি ভার্সন ২.১১.০৭ অথবা আগের বেইজব্যান্ড (যে সফটওয়ারটি আইফোনের সেল পার্টটি নিয়ন্ত্রন করে) যা আগেই আনলক হয়েছিল। ২.২ আপগ্রেডটিতে আছে নতুন আইফোনের বেইজব্যান্ড। তাই বর্তমানে ২.১১.০৭ ভার্সন অথবা এর আগের বেইজব্যান্ড দিয়ে আইফোন চালু করা যাবে।

২০০৭ এ যখন প্রথম বারের মত আইফোন হেক করা হয় তখন থেকে অ্যাপেল এবং হ্যকারদের মধ্যে নিয়মিত লড়াই চলতে থাকে। প্রতিবেদন অনুযায়ী এই লড়াইয়ে অ্যাপেল অনেক জনপ্রিয় হ্যাকিং সফটওয়ার যেমন ‘পিওয়াং’ এবং ‘কুইকপিওং’(যা আগে আইফোন হ্যাকিং এ জড়িত ছিল) কে আইফোন হ্যাক করা থেকে অকেজো করে দিয়েছে।

আরও জানতে ব্রাউজ করুন:

“iPhone Dev Team” issues statement Link : http://www.tuaw.com/2007/09/25/iphone-dev-team-issues-statement/

http://wikee.iphwn.org/main?do=show

মে 16, 2009 - Posted by deshiboi | Computer & Internet, Telecom | | No Comments Yet

কোন মন্তব্য নেই এখনও

মন্তব্য দিন